চতুর্দশ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নকর্তৃপক্ষ (এনটিআরসিএ) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ১০ জুলাই ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত। চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা : চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ তিনটি ধাপে হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তিনটি পর্যায়ে পরীক্ষা হবে। যথা- স্কুলপর্যায় (সহকারী শিক্ষক), স্কুলপর্যায়-২ (ট্রেড ইনস্ট্রাক্টর, জুনিয়র মৌলভী, সহকারী মৌলভী, জুনিয়র শিক্ষক ও এবতেদায়ি ক্বারি) ও কলেজ (প্রভাষক, ইনস্ট্রাক্টর [টেক]) পর্যায়ে। আবেদনের যোগ্যতা : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে হলে স্কুল পর্যায়- সহকারী শিক্ষক পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও বিএড/সমমান পাস হতে হবে। তবে শিক্ষাজীবনে যেকোনো স্তরে একটি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএ-এর ফলাফল গ্রহণযোগ্য হবে। স্কুল প...